শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

খুলনার সওতুল কুরআন মডেল হিফজ মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতা 

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১০৪ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি: সওতুল কুরআন মডেল হিফজ মাদরাসার উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত (২১ মে) বৃহস্পতিবার, নগরীর সোনাডাঙ্গা মজিদ স্মরণিস্থ মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আযান, কেরাত ও গজলে অংশ নেন। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য ইসলামিক নাশিদ ও কাওয়ালী শিল্পী ও হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ডের সহ- পরিচালক এস এম মঈনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, কেডিএ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আলমগীর হোসেন এবং টিভি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাফেজ ক্বারী মুহিব্বুল্লাহ। অনুষ্ঠান ও প্রতিযোগিতা সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ ও মো. সাইফুল ইসলাম।বাংলাদেশ ভ্রমণ প্যাকেজ

বক্তারা বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। শিশু বয়স থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছাত্র-ছাত্রীরা নীতি নৈতিকতাবোধ সম্পন্ন হয়। এ জন্য নিজেদেরকে যোগ্য ও দক্ষ করে তুলতে উচ্চ শিক্ষা অর্জনের সাথে সাথে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। সুস্থ ধারার ইসলামি সংস্কৃতি চর্চ্চার মাধ্যমে সমাজ থেকে সকল অপসংস্কৃতিকে দূর করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর