রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিংড়ায় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান : একে এম ফজলুল হক মিলন ঢাকায় পৌঁছেছে হজের দ্বিতীয় ফিরতি ফ্লাইট সিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির, ভরসা সাঁকো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ ঈদুল আযহা উপলক্ষে কালীগঞ্জে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ পশ্চিমবঙ্গের মুসলমানদের গরু খাওয়া বন্ধ এটা কতটা রাজনৈতিক, আর কতটা অমানবিক? আদ-দ্বীন হাসপাতালের সেই ওয়ার্ড দ্রুতই সিলগালার ঘোষণা যুদ্ধবিধ্বস্ত গাজায় আজ ঈদুল আজহা, নেই কোরবানি, নেই আনন্দ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান : একে এম ফজলুল হক মিলন

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: বাংলার রাখাল রাজা খ্যাত, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনায় সামান্য সময় পেয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান। বিভিন্ন সামগ্রী রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেন। আজকে বাংলাদেশের কৃষি, গার্মেন্টস এবং বৈদেশিক মুদ্রা দেশকে এক ধাপ এগিয়ে নিয়েছে এর অবদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এই সামান্য সময়ের মধ্যে তিনি দেশে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন। ১৯৮১ সালের আজকের এই দিনে কালুরঘাট বেতার কেন্দ্রে একদল পথভ্রষ্ট সেনা তাকে রাতের আঁধারে নির্মম ভাবে হত্যা করে। জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে দেশ এক ধাপ পিছিয়ে যায়।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সগযোগী সংগঠনের যৌথ আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব বলেন।

রবিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার।

পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান ও উপজেলা যুব দলের সাবেক সভাপতি আলমগীর হোসেন স্বপনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, মো. খায়রুল আহসান মিন্টু, আশরাফী হাবিবুল্লাহ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইনজামুল হক জাকির, সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পদক মো. ইয়াছিন মোল্লা প্রমূখ।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পদক মো. মাহবুবুর রহমান সবুজ, মনিরুজ্জামান খান লাভলু, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সালাহ উদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, পৌর কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী নুর হাসান, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক শেখ রুবেল, পৌর ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব রাশিদুল হাসান রিপন উপস্থিত ছিলেন।

পরিশেষে উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. আলী হোসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এর সুস্বাস্থ্য ও কর্মবহুল দীর্ঘায়ু কামনাসহ দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর