শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাজীপুর সিটির ৫৭ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ঘোষণা

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৪ ভিজিটর

কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের ৫৭ নম্বর ওয়ার্ডে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থী হিসেবে ব্যবসায়ী আব্দুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর টঙ্গী বাজারের এইচএফসি রেস্টুরেন্টে আয়োজিত দলটির কর্মী সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির খায়রুল হাসান। বিশেষ অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানার আমির নজরুল ইসলাম।

সম্মেলনে সভাপতিত্ব করেন ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির এ বি এম সাইফুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী ভরান জামে মসজিদের খতিব মাওলানা কেরামত আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) গাজীপুর দক্ষিণ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক নাজমূল বারী চৌধুরী, জামায়াতের ৫৭ নম্বর ওয়ার্ডের সাবেক আমির ও টঙ্গী পূর্ব থানার কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল হক, ওয়ার্ড সেক্রেটারি মাসুদ আলম এবং নায়েবে আমির আ ফ ম আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আগামী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। একইসঙ্গে ওয়ার্ডভিত্তিক জনসম্পৃক্ততা বৃদ্ধি ও নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত নগর গঠন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। আগামী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ৫৭ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী সব সময় মানুষের কল্যাণে রাজনীতি করে। নাগরিক সমস্যার বাস্তবসম্মত সমাধান ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমেই জনগণের হৃদয়ে জায়গা করে নিতে হবে।”

অনুষ্ঠানে ব্যবসায়ী আব্দুর রহমানের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর