শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কালিগঞ্জের পল্লীতে জমি সংক্রান্ত বিরোধে সহোদর ভাইয়ের ঘর ভাঙচুর থানায় অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩২ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি:  সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সহোদর ভাইয়ের গোয়ালঘর ভেঙ্গে জমি দখলের পাঁয়তারা অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটে গত ২২ মে বেলা ১১ টার দিকে।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, তারালি গ্রামের আব্দুল হামিদ এর ছেলে মহিবুল্লাহ ওরফে সবুজ ও মাহবুব আলম এর নেতৃত্বে ৮ থেকে ১০ জন ভাড়াটিয়া দলবদ্ধ লোকজন দিয়ে ঘর ভাঙার সময় ভুক্তভোগী মোঃ ফিরোজ আলম ট্রিপল নাইনে কল করলে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে চলে আসে, ততক্ষণে প্রতিপক্ষ সহোদর ভাইয়ের ভাড়াটিয়া লোকজন ঘর ভেঙে ক্ষতিগ্রস্ত করে এলাকা ত্যাগ করে চলে যায়। উল্লেখ্য, ভাইয়ে ভাইয়ে জমি সংক্রান্ত বিরোধের ঘটনাটি স্থানীয় ইউপি সদস্যের কাছে বিচারাধীন ছিল।

শুক্রবার বেলা ১১ঃ০০ টার দিকে তারালি গ্রামের মোঃ আব্দুল হামিদ কারিগরের ছেলে ফিরোজ আলম বাড়িতে না থাকায় এই সুযোগে সহোদর ছোট ভাই মোঃ মহিবুল্লাহ ও মাহবুব ভাড়াটিয়া লোকজন দিয়ে বেআইনি দলবদ্ধ হয়ে ধারালো দা, শাবল, লাঠি নিয়ে বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে বসতবাড়ির গোয়াল ঘর, মুরগির ঘর ভেঙে অনেক ক্ষতিগ্রস্ত করে। এ সময় ফিরোজ আলমের স্ত্রী মিনান নাহার নিষেধ করলে তাকে মারপিট করে।  প্যারালাইসিস রোগে আক্রান্ত ফিরোজের অসুস্থ পিতা ভয়ে আতঙ্কে চিৎকার করলেও স্থানীয় গ্রামবাসী দূর থেকে তাকিয়ে দেখলেও কেউ এগিয়ে আসেনি।

এ বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে ভুক্তভোগী ফিরোজ আলম কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনার পর থেকে ফিরোজ আলম ও তার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর