রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিংড়ায় সড়ক আইনে ভ্রাম্যমাণ আদালত, হেলমেটবিহীন দুই চালককে জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৬ ভিজিটর

সুমন মল্লিক, নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় সড়ক পরিবহন আইন বাস্তবায়ন ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে দুই চালককে জরিমানা করা হয়।

বুধবার (২০ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

অভিযান চলাকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে দুই মোটরসাইকেল চালককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৯২ অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো যেমন আইনত অপরাধ, তেমনি এটি জীবনের জন্যও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর