শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০১ ভিজিটর

সুমন মল্লিক, নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ মে) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে দুই ইউনিয়নের বাজেট ঘোষণা করা হয়।

চৌগ্রাম ইউনিয়ন পরিষদের হলরুমে সকাল ১১টায় অনুষ্ঠিত বাজেট ঘোষণায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম এবং জনগণের মৌলিক চাহিদা পূরণকে অগ্রাধিকার দিয়ে ৪ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৮১৫ টাকার বাজেট ঘোষণা করা হয়।

চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. শামিম হোসেন বাজেট উপস্থাপন করেন। অনুষ্ঠানে পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে একই দিন দুপুর ২টায় তাজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এ বাজেটে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ খাত এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু হানিফের সভাপতিত্বে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান ৬৩ লাখ ৯২ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। এসময় পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর