রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬১ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পেজে প্রকাশিত ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক এবং মানহানিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আফসার উদ্দিন আফসু ও তাঁর পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টায় গাজীপুর সাংবাদিক পরিষদের হোতাপাড়া কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আফসার উদ্দিন আফসু অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশ থেকে পরিকল্পিতভাবে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

তিনি বলেন, “আমাদের সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব তথ্যের কোনো ভিত্তি বা সত্যতা নেই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সংবাদ সম্মেলন থেকে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সাথে এই অপপ্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের সদস্যরা দাবি করেন, মিথ্যা তথ্য ছড়িয়ে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এই হয়রানি বন্ধে তারা প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর