রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডুয়েটে ভিসির নিয়োগ নিয়ে রণক্ষেত্র, ইউএনও অফিসে বসে দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৭ ভিজিটর
ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র ডুয়েট

গাজীপুর প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নতুন ভিসির যোগদান বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী, ভিসি সমর্থক এবং পুলিশের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এই ত্রিমুখী সংঘর্ষে গাজীপুর সদর মেট্রো থানার ওসিসহ অন্তত ৫ জন পুলিশ সদস্য এবং ১০ জন শিক্ষার্থীসহ মোট ১৫ জন আহত হয়েছেন। ক্যাম্পাসে তীব্র উত্তেজনার মুখে নবাগত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পেরে শেষ পর্যন্ত গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বসে দায়িত্ব গ্রহণ করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এর পরপরই “বাইরের কোনো শিক্ষককে ভিসি হিসেবে মানব না” ঘোষণা দিয়ে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীদের একাংশ। তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দিয়ে নতুন ভিসিকে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।

রোববার নতুন ভিসি ক্যাম্পাসে যোগ দিতে আসছেন— এমন খবরে আন্দোলনকারীরা অবস্থান নিলে অন্য একটি পক্ষ (ভিসির সমর্থক) ক্যাম্পাসের বাইরে জড়ো হয়। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হলে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতরা এসে ক্যাম্পাসে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত ও আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে পুলিশের সাথেও আন্দোলনকারীদের সংঘর্ষ বাঁধে। ইটপাটকেলের আঘাতে গুরুতর জখম হন গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, “দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে ইটের আঘাতে আমিসহ ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে।”

ক্যাম্পাসের ভেতরে তুমুল সংঘর্ষ ও মূল ফটক অবরুদ্ধ থাকায় নবাগত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করতে ব্যর্থ হন। পরে বিকেল চারটার দিকে জেলা প্রশাসন ও পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন জানান, বিদায়ী ভিসি ড. জয়নাল আবেদীন পদত্যাগ করার পর, উদ্ভূত পরিস্থিতির কারণে নবাগত ভিসি ড. মোহাম্মদ ইকবাল শেষ পর্যন্ত ইউএনও কার্যালয়ে বসেই তার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ (যোগদান) সম্পন্ন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি— ডুয়েটের অভ্যন্তরীণ কোনো জ্যেষ্ঠ শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দিতে হবে। বহিরাগত কোনো ভিসিকে তারা ক্যাম্পাসে ঢুকতে দেবেন না।

বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে পুরো ডুয়েট ক্যাম্পাস জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের নতুন অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাস ও তার আশপাশের এলাকায় বিপুল পরিমাণ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর