শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সিংড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৯ ভিজিটর

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামে গভীর রাতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার তারাপুর গ্রামের আলম প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের কর্তা আলম প্রামাণিক জানান, গভীর রাতে অজ্ঞাতনামা ডাকাতদল বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা তাঁর পুত্রবধূ শ্রাবনী বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ওয়ারড্রবে রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা বের করে নেয়।

পরিবারের দাবি, লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা।

ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতদল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর