শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
সিংড়ায় কৃষিজমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে জরিমানা কালিগঞ্জ সাদপুরে জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো ‘এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ  সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবে : ফজলুল হক মিলন নির্মাণাধীন ভবনে মালিকের ঝুলন্ত মরদেহ, টঙ্গীতে চাঞ্চল্য টঙ্গীতে অবৈধ জুতার কারখানায় ভয়াবহ আগুন ‘আগের চেয়ে ভালো হবে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক’: ট্রাম্প অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী গাজীপুরে এনডিএফ এর উদ্যোগে ‘মেডিকেল এথিকস অ্যান্ড বাংলাদেশ কনটেক্সট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরান যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে : ট্রাম্প

সিংড়ায় কৃষিজমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে জরিমানা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫ ভিজিটর

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম ও পুকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন নিশাত আনজুম।

অভিযানকালে ফসলি জমিতে ভেকু দিয়ে পুকুর খননের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ছোট চৌগ্রাম এলাকার মোঃ রনি-কে ৫০ হাজার টাকা এবং পুকুরপাড়া এলাকার মোছাঃ রত্না পারভীন-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর