শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কালিগঞ্জ সাদপুরে জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো ‘এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩৭ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘এসপিএল (SPL) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর তৃতীয় সিজন। টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করবে। সাদপুর ক্রীড়া পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১৪ মে) ঐতিহ্যবাহী সাদপুর মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।খেলায় কৃষ্ণনগর ক্রিকেট একাদশ বনাম নলতা এস এম এন্টারপ্রাইজ একাদশ এর মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান বাপ্পি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ডাঃ মোঃ আব্দুল কাদের। সাদপুর ক্রীড়া পরিষদের মোঃ শরিফুল হাসান এর সঞ্চালনায় খেলার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মাসুম হোসেন ও আব্দুস সামাদ।

খেলায় টচে জয়লাভ করে নলতা এসএম এন্টারপ্রাইজ ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা নির্ধারিত ওভারে হারিয়ে ২০০৬ রান সংগ্রহ জবাবে কৃষ্ণনগর ক্রিকেট একাদশ সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান করে অলআউট হয়ে যায়, উদ্বোধনী খেলায় জয়লাভ করে নলতা এস এম এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে নলটা এস এম এন্টারপ্রাইজের নিশীথ, সে ২৭ বলে চার উইকেট ও ব্যাটে ৩০ বলে ৫৪ রান করে।

এছাড়া খেলাটি ধারা বর্ণনায় জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও এম আর মোস্তাক, যাদের প্রাণবন্ত ধারাভাষ্যে মাঠজুড়ে বাড়তি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

সাদপুর ক্রীড়া পরিষদ (স্থাপিত: ১৯৯০) আয়োজিত এই ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মাঠজুড়ে ছিল দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।

এবারের টুর্নামেন্টের স্পন্সর হিসেবে সহযোগিতা করছে লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল (ইউনিট-১: পাউখালী মোড় এবং ইউনিট-২: হাইস্কুল মোড়, নলতা)। এছাড়া ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এর সৌজন্যে আয়োজিত এই প্রতিযোগিতা এলাকার তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর