শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নির্মাণাধীন ভবনে মালিকের ঝুলন্ত মরদেহ, টঙ্গীতে চাঞ্চল্য

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৭ ভিজিটর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ফারুক হোসেন (৩৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই ভবনের পাঁচ মালিকের একজন বলে জানিয়েছে পুলিশ।

নিহত ফারুক হোসেন ফেনী জেলার ফুলগাজী থানার দক্ষিণ ধর্মপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি টঙ্গী পূর্ব থানার মরকুন পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মরকুন পূর্বপাড়া গোদারাঘাট এলাকার বায়তুল্লাহ জামে মসজিদের সামনে সাততলা নির্মাণাধীন ভবনটির মালিক পাঁচ ভাই। ফারুক হোসেন ভবনের নিচতলায় অবস্থান করে নিয়মিত নির্মাণকাজ তদারকি করতেন।
বুধবার রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার মধ্যে কোনো একসময় ভবনের ষষ্ঠ তলার লিফট ওয়ালের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর