রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কালীগঞ্জ উপজেলা ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩২ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: দালাল নয়, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী, এ স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জে বাংলাদেশ ঔষধ কোম্পানির উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় কালীগঞ্জ সরকারি হাসপাতালের সামনে কালীগঞ্জ ফারিয়ার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সারাদেশে একযোগে পালিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও পেশার মর্যাদা রক্ষার দাবি জানানো হয়।

প্রতিবাদ ও মানব বন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ ফারিয়ার সভাপতি মোঃ আমির হোসেন, সিনিয়র সহ সভাপতি মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি শামসুল হক,সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ঔষধ কোম্পানি প্রতিনিধিরা এ দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের হয়রানি বন্ধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানব বন্ধনে কালীগঞ্জ ফারিয়ার সভাপতি মোঃ আমির হোসেন, সকলকে ধন্যবাদ জানান, এবং সকলকে ঐক্য বদ্ধ হয়ে সংগঠনের নিয়ম নীতি মেনে নিয়ে সংগঠন এবং নিজ নিজ কোম্পানির দিক নিদর্শন মনে নিয়ে কাজ করার আহবান জানান এবং মানব বন্ধনে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর