শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

টঙ্গীতে অসহায় পরিবারকে ঘর উপহার দিল “গ্লোবাল কিডস স্কুল”

  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৪২ ভিজিটর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মানবিক উদ্যোগের অংশ হিসেবে অসহায় ও ঘরহীন একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে “গ্লোবাল কিডস স্কুল”। স্কুলটির উদ্যোগে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা একটি পরিবারকে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।

রবিবার (১০ মে) বিকালে টঙ্গীর রেলস্টেশনের পাশ্ববর্তী কেরানীর টেক বস্তীতে আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করা হয়।

জানা যায়, বহু বছর ধরে ছোট দুই শিশু সন্তানকে নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছিল পরিবারটি। ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ছালা ও পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী ঘরে বসবাস করতেন তারা।
বৃষ্টি হলেই আশ্রয়ের জন্য অন্যের ঘরের নিচে যেতে হতো পরিবারটির সদস্যদের।

পরিবারটির দুর্দশার কথা বিবেচনা করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় “গ্লোবাল কিডস স্কুল”। স্কুলের পরিচালক মাহবুবুর রহমান জিলানী ও পরিচালক মোহাম্মদ শামীম রেজার সার্বিক সহযোগিতায় রঙিন টিন, পিলার ও বাঁশ দিয়ে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়।

গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে ও পরিচালক মোহাম্মদ শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

ঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুল খালেক, সাংবাদিক নেতা কালিমুল্লাহ ইকবাল, সাংবাদিক নুরুজ্জামান, আরিফ চৌধুরীসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

তারা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর