শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৫ জন হত্যা: ঘাতক স্বামী পলাতক কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া সৌদি পৌঁছেছেন ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী উরি র‌্যাঙ্কিংয়ে প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ঈদুল আজহায় ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা সিংড়ায় ১০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২০০ ছাগল বিতরণ ইছাপুর বায়তুল মামুর মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তর করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার গাকৃবিতে সয়াবিন গবেষণা নিয়ে কর্মশালা, সয়াবিনের গুরুত্ব তুলে ধরতে জাতীয় কনসোর্টিয়ামের আহ্বান ভিসির গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী একাডেমিশিয়ান ড. হাফিজুর রহমান

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫ ভিজিটর

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া।

শনিবার (০৯ মে) দুপুর ১টায় তিনি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এসময় হাসপাতালের অবকাঠামোগত অবস্থা, রোগীদের চিকিৎসাসেবা এবং চলমান হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম।

উপ-সচিব গোলাম কিবরিয়া হাসপাতালের চলমান সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস দেন তিনি।

এছাড়াও হাসপাতালের সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে দ্রুত জেনারেটর চালুর নির্দেশনা প্রদান করেন উপ-সচিব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর