শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহায় ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা সিংড়ায় ১০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২০০ ছাগল বিতরণ ইছাপুর বায়তুল মামুর মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তর করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার গাকৃবিতে সয়াবিন গবেষণা নিয়ে কর্মশালা, সয়াবিনের গুরুত্ব তুলে ধরতে জাতীয় কনসোর্টিয়ামের আহ্বান ভিসির গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী একাডেমিশিয়ান ড. হাফিজুর রহমান তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু দলমত নির্বিশেষে শিক্ষা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার: কালিগঞ্জের শিমু রেজা এমপি কলেজে এমপি হাফেজ মাওলানা রবিউল বাশার ও এমপি গাজী নজরুলকে সংবর্ধনা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ১ মাসের জেল ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ঠিকাদার প্রতিনিধি পরিচয়ে অবৈধ গ্যাস সংযোগ, ১ জনকে পুলিশে সোপর্দ তিতাস কর্তৃপক্ষের

সিংড়ায় ১০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২০০ ছাগল বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬ ভিজিটর

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ১০০ পরিবারের মাঝে ২০০ ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় সুফলভোগীদের মাঝে ছাগলের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণও প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আকতার, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, আলহাজ্ব রেজাউল করিম বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে তাদের আয় বৃদ্ধি ও টেকসই জীবিকায়ন সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর