বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী একাডেমিশিয়ান ড. হাফিজুর রহমান তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু দলমত নির্বিশেষে শিক্ষা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার: কালিগঞ্জের শিমু রেজা এমপি কলেজে এমপি হাফেজ মাওলানা রবিউল বাশার ও এমপি গাজী নজরুলকে সংবর্ধনা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ১ মাসের জেল ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ঠিকাদার প্রতিনিধি পরিচয়ে অবৈধ গ্যাস সংযোগ, ১ জনকে পুলিশে সোপর্দ তিতাস কর্তৃপক্ষের সাতক্ষীরার নলতায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ কালীগঞ্জে মাদক কারবারী ও ওয়ারেন্টের আসামীসহ আটক ১২ গাজীপুরের পূবাইলে হত্যাকাণ্ডের শিকার আলতাবএর বাড়িতে চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট টঙ্গীতে সুড়ঙ্গ-সংযুক্ত ‘মাদক আস্তানা’ উন্মোচন, আটক ৮১

ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২১ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দিন: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামের মাত্র ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (৬ই মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে। জানা যায়, শিশুটি পরিবারের অজান্তে খেলতে খেলতে ভবনের ছাদে উঠে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, কারিম প্রায়ই ছাদে উঠে খেলাধুলা করত। বিষয়টি তারা স্বাভাবিকভাবে নিলেও হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে শিশুদের নিরাপত্তা নিয়ে। সচেতন মহল মনে করছেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সতর্ক হওয়া জরুরি, বিশেষ করে বহুতল ভবনের ছাদ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে শিশুদের চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর