শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী একাডেমিশিয়ান ড. হাফিজুর রহমান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪০ ভিজিটর

স্টাফ রিপোর্টার : দেশের বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুরের আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তরুণ প্রজন্মের আইকন, বিশিষ্ট গবেষক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাডেমিশিয়ান ড. হাফিজুর রহমানকে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে দলের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শিক্ষাঙ্গন থেকে রাজনীতির ময়দানে আসা ড. হাফিজুর রহমান গাজীপুরের এক কৃতী সন্তান। তিনি তুরস্কের তোকাত গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন জনপ্রিয় লেখক হিসেবেও পরিচিত। বইমেলায় তাঁর লেখা বই ‘এরদোয়ান: দ্য চেঞ্জ মেকার’ সর্বাধিক বিক্রিত গ্রন্থের তালিকায় ছিল। এছাড়া ‘আমার দেখা তুরস্ক’ ও ‘ইসলামী রাজনীতি তত্ত্বে রাষ্ট্র ধারণা’ বই দুটিও পাঠকপ্রিয়।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে তুরস্ক সরকারের স্কলারশিপ নিয়ে আঙ্কারার গাজী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবনে তিনি তামীরুল মিল্লাত কামিল মাদরাসা ছাত্র সংসদের সাবেক ভিপি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মনোনয়ন পাওয়ার পর ড. হাফিজুর রহমান জানান, “নির্বাচিত হলে আমি গাজীপুর মহানগরকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত করে সবার জন্য একটি নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলব। আমাদের এই শহরের ৭০ শতাংশ মানুষ শ্রমিক, তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড. হাফিজুর রহমানের মতো একজন উচ্চশিক্ষিত ও সজ্জন ব্যক্তিকে প্রার্থী করার মাধ্যমে জামায়াত মূলত তরুণ এবং শিক্ষিত ভোটারদের নজর কাড়তে চাইছে। প্রবাসী অধ্যাপক এবং গবেষক হিসেবে তাঁর স্বচ্ছ ভাবমূর্তি সাধারণ ভোটারদের মধ্যে নতুন এক ‘ভোটধারা’ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গাজীপুরের বাড়িয়া ইউনিয়নের কালনী গ্রামের এই কৃতী সন্তানকে ঘিরে ইতোমধ্যেই গাজীপুর মহানগরসহ পুরো গাজীপুর জুড়ে এক নতুন রাজনৈতিক উদ্দীপনা তৈরি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর