শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠিকাদার প্রতিনিধি পরিচয়ে অবৈধ গ্যাস সংযোগ, ১ জনকে পুলিশে সোপর্দ তিতাস কর্তৃপক্ষের

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪৩ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ঠিকাদার প্রতিনিধি পরিচয়ে অবৈধ গ্যাস সংযোগ প্রদানের সময় একজনকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ বিষয়ে বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুালশের গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মোঃ ইকবাল হোসেন। সে ঢাকার কামরাঙির চর এলাকার মেসার্স সাগর কন্সট্রাকশন নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের কর্মকর্তা প্রকৌশলী রাকিব হাসান জানান, গত ৪ মে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ছয়দানা হাজীপুর পুকুর পশ্চিম পাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার মোতালেব হোসেনের বাসাসহ বেশ কিছু বাসার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরবর্তিতে কর্তপক্ষের কোন অনুমোদন ছাড়াই কিলিংকৃত রাইজার পুনঃনির্মাণ করে বিচ্ছিন্নকুত লাইনে তিতাস গ্যাস অফিসের লোক পরিচয়ে টাকার বিনিময়ে সংযোগ প্রদান করে মোঃ ইকবাল হোসেন। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে ইকবালকে আটক করে এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষকে ফোনে অবহিত করে। পরে তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীদের একটি টীম ঘটনাস্থলে গিয়ে মোঃ ইকবাল হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় আঞ্চলিক লিগ্যাল ও প্রশাসন বিভাগের কর্মকর্তা শেখ মোঃ আমিনুল ইসলাম, প্রকৌশলী রাকিব হাসান, সুশান্ত হালদার, আসলাম উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গাজীপুর মহানগরীর গাছা থানায় বুধবার একটি মামলা দায়ের করা হয়েছে।

গাছা থানার উপ-পরিদর্শক লিটন জানান, অবৈধ গ্যাস সংযোগ প্রদানের অভিযোগে ইকবাল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানোর হবে।

উল্লেখ্য, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের জন্য তিতাস কর্তৃপক্ষ নিয়মিত গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছে। কিন্ত জেলার বিভিন্ন জায়গায় তিতাস অফিসের লোক পরিচয়ে অসাধু কিছু লোক মানুষের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ সংযোগ প্রদান করে। তাদের বিরুদ্ধেও তিতাস কর্তপক্ষ বিভিন্ন আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান তিতাস কর্তৃপক্ষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর