বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নলতায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ কালীগঞ্জে মাদক কারবারী ও ওয়ারেন্টের আসামীসহ আটক ১২ গাজীপুরের পূবাইলে হত্যাকাণ্ডের শিকার আলতাবএর বাড়িতে চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট টঙ্গীতে সুড়ঙ্গ-সংযুক্ত ‘মাদক আস্তানা’ উন্মোচন, আটক ৮১ মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ডলার ঈদ যাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রির সূচি প্রকাশ কালিগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ইউপি সদস্য লাঞ্ছিত সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক; পারিবারিক কলহের জেরে নৃশংস হত্যাকাণ্ড, পুকুর থেকে উদ্ধার আলামত। মাভাবিপ্রবিতে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ

কালীগঞ্জে মাদক কারবারী ও ওয়ারেন্টের আসামীসহ আটক ১২

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারী ও ওয়ারেন্টের আসামীসহ ১২ জন আসামীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কালীগঞ্জ থানার এসআই (নি:) মো. ইনসান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, দক্ষিণবাগ এলাকার আ: আজিজের পুত্র মাদক ব্যবসায়ী মো. ইসমাইল শেখ (২৫) ও বক্তারপুর ইউনিয়নের দক্ষিণ খৈকড়া এলাকার ফজলুর রহমানের পুত্র মেরাজ আকন্দকে (২৬) আটক করে, তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় পলাতক আসামী দক্ষিণবাগ এলাকার ফালু মিয়ার পুত্র মো. মনিরকেও আটক করা হয়। আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৩৬(১) সারনির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যাহার এফ আই আর নং ৬, জি আর নং ১৪৩, তারিখ ৫ই মে ২০২৬ইং।

অপরদিকে এসআই (নি:) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী উত্তরপাড়া এলাকার ওয়াহিদ প্রধানের বাড়ির পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে, রয়েন পশ্চিমপাড়া এলাকার সুলতান উদ্দিনের পুত্র মো. ফাহমিদ শেখকে (২৩) আটক করে দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় পলাতক আসামী ছাতিয়ানী এলাকার বিল্লাল শেখের পুত্র শাহাদাত হোসেন রবিনকেও আটক করা হয়। আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৩৬(১) সারনির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যাহার এফ আই আর নং ৫, জি আর নং ১৪২, তারিখ ৪ই মে ২০২৬ইং।

এ সম্পর্কে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার কয়েকটি ইউনিয়নে অভিযান পরিচালনা করে, মাদক কারবারী ও পলাতক আসামীসহ ১২ জনকে আটক করেছেন। আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর