শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক; পারিবারিক কলহের জেরে নৃশংস হত্যাকাণ্ড, পুকুর থেকে উদ্ধার আলামত।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮৮ ভিজিটর

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্ত্রী ও ছেলের হাতে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মে) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে রুবেলের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং রক্তমাখা জামা-কাপড় পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মা-ছেলে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নিহত রুবেলের সঙ্গে তার স্ত্রী ও ছেলের তীব্র বাকবিতণ্ডা হয়। পরে তিনি আলাদা ঘরে ঘুমাতে যান। সকালে স্বজনদের কান্নার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের ভেতরে তার গলাকাটা মরদেহ দেখতে পান এবং দ্রুত পুলিশে খবর দেন।

নিহত রফিকুল ইসলাম রুবেল একই গ্রামের কেরামত আলীর ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। তারা প্রাথমিকভাবে হত্যার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর