শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫০ ভিজিটর

মাভাবিপ্রবি (টাঙ্গাইল) প্রতিনিধি:  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এ “Frontiers in Biochemistry & Molecular Biology: Research, Innovation, Impact” শীর্ষক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৪ মে ২০২৬) দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ।

প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবু জুবাইর। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আছাদুজ্জামান শিকদার এবং স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. বোরহান উদ্দিন (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।

প্রবন্ধের উপর আলোচনা করেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুল বারী সজীব এবং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন ।

তাঁরা বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজির সাম্প্রতিক গবেষণা, উদ্ভাবন ও বাস্তব প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বিকেলে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়। সেমিনারে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন।

সেমিনারের মাধ্যমে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ে জ্ঞান বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হয়।

উল্লেখ্য, এ বিভাগ প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষ্যে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর