শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কালিগঞ্জ ইসলামী ব্যাংকের শাখা প্রধান হাবিবুর রহমানকে বিদায়ী সম্বর্ধনা প্রদান

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬৫ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জ ইসলামী ব্যাংক ব্যাংকের আয়োজনে ব্যাংকের শাখা প্রধান মোঃ হাবিবুর রহমানকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ কালিগঞ্জ শাখা প্রধান হিসেবে সুনামের সাথে দীর্ঘ ২বছর ১০ মাস কালীগঞ্জ শাখা প্রধান হিসাবে দায়িত্ব পালন করে অবশেষে খুলনা বড়বাজার ইসলামী ব্যাংক শাখায় যোগদান করবেন ।

বৃহস্পতিবার( ৩০ এপ্রিল) ব্যাংক ভবনে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় । মোঃ হাবিবুর রহমান ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখায় যোগদানের পর থেকে ব্যাংক সেক্টরে গ্রাহক সেবার একটি অনন্য সাধারণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন ফলে ব্যাংকের সকল গ্রাহকরা সেবা পেয়ে খুশি ও সন্তোষ প্রকাশ করেছেন। তার সময়ে সুন্দর ব্যবস্থাপনা ও নেতৃত্বে কালিগঞ্জ ইসলামী ব্যাংকের পুরাতন ভবন পরিবর্তন করে নতুন ভবনে আধুনিক সুযোগ-সুবিধায় ব্যাংকের কার্যক্রম শুরু করেন। তিনি সাতক্ষীরায় কালীগঞ্জে দায়িত্ব পালন শেষে আগামী ৩ রা মে-২০২৬ বিভাগীয় শহর খুলনার বড়বাজার শাখায় যোগদান করবেন বলে জানিয়েছেন ।

মোঃ হাবিবুর রহমান ইতিপূর্বে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখা, কলারোয়া শাখা, খুলনা কে ডিএ শাখায় চাকরি করেছেন। এছাড়া তিনি জীবনে প্রথমে পল্লী বিদ্যুৎ অফিসে এজিএস পদে চাকরি করেছেন।তিনি দুই ছেলে ও স্ত্রী নিয়ে সাতক্ষীরাতে স্থায়ীভাবে বসবাস করেন । সকলের নিকট দোয়া প্রার্থী যেন উক্ত শাখার সকল প্যারামিটারে উর্দ্ধতন কর্তৃপক্ষের দেয়া দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে সফলতা অর্জন করতে পারেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর