রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফা।

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৮ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক মুখ্য কর্মকর্তা গোলাম মোস্তফা ।

তিনি ১৯৬৩ সালের ১লা নভেম্বর আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের উত্তর গোদারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রথম বিভাগ এসএসসি পাস করেন, ১৯৮১ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি ও একই কলেজ থেকে ১৯৮৪ সালে বিএসসি পাস করেন।

গোলাম মোস্তফা লেখাপড়া শেষ করে ১৯৮৪ সালের ১৫ মে বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরিতে যোগদান করেন এবং দীর্ঘ দিন সুনামের সাথে চাকরি সম্পন্ন করে ব্যাংকের মুখ্য কর্মকর্তা হিসেবে ২০২২ সালে ৩০ অক্টোবর সখিপুর শাখার ব্যাবস্থাপক হিসাবে অবসর গ্রহণ করেন।

অত্যন্ত সদালাপি মিষ্টিভাষী ও অমায়িক ব্যবহারের অধিকারী গোলাম মোস্তফা চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন, তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অ্যাডহক কমিটির অন্যরা হলেন কমিটির কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, কমিটির অভিভাবক প্রতিনিধি মোফাজ্জেল করিম-শিক্ষক প্রতিনিধি রোকসানা পারভীন।

গোলাম মোস্তফা বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্বরত আছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর