রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৫ ভিজিটর

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) Institutional Quality Assurance Cell (IQAC)-এর উদ্যোগে “BAC Accreditation Criteria and Preparation of Evidence” শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন একটি অপরিহার্য প্রক্রিয়া। BAC-এর মানদণ্ড অনুসরণ করে প্রমাণভিত্তিক কার্যক্রম পরিচালনা করলে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা সম্ভব হবে। শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই লক্ষ্য অর্জন করতে পারি।”

তিনি আরও বলেন, “শুধু নীতিমালা জানা যথেষ্ট নয়; বরং সঠিকভাবে ডকুমেন্টেশন ও প্রমাণ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক ও প্রশিক্ষণ কোর্স পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ খাইরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক।

কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, Program Self Assessment Committee (PSAC)-এর সদস্যবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে BAC-এর অ্যাক্রেডিটেশন মানদণ্ড, ডকুমেন্টেশন পদ্ধতি এবং প্রয়োজনীয় প্রমাণ প্রস্তুতের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আইকিউএসি পরিচালক জানান, এ ধরনের প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) বিভিন্ন মানদণ্ড নির্ধারণ করে থাকে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সেই মানদণ্ড অনুসরণে উৎসাহিত করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর