শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫২ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ও একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ এর সভাপতিত্বে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ বলেন, সারাদেশের ন্যায় কালীগঞ্জেও হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত সর্বমোট ১১ দিন টিকাদান ক্যাম্পেইন চলবে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও অস্থায়ী ১৯২টি কেন্দ্র ও ১টি পৌরসভা এবং ৭টি ইউনিয়নের স্কুল পর্যায়ে ৪৮টি কেন্দ্রে ৩১,০৬৬ জন শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে।

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. নাহিদা খাতুন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মুনমুন,ডা. আলামিন, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর