শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাজীপুরে ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হচ্ছে

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৩৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার : হাম-রুবেলা রোগের নিয়ন্ত্রণ এবং সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০ এপ্রিল হতে ২০ মে পর্যন্ত ১৪ কর্মদিবস ব্যাপী সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন করা হচ্ছে।

এ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলায় কমিউনিটি পর্যায়ে ৯৩৬টি ও বিদ্যালয় পর্যায়ে ২৩৪টি টিকাদান কেন্দ্রে মোট ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ জন শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় হাম-রুবেলা টিকা দেয়া হবে। এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ৫টি জোনে ১লাখ ৭৬হাজার ১৩১ জন শিশুকে উক্ত ক্যাম্পেইনে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করবে।

সোমবার সকালে গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে হাম রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-০২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  মো. শাহরিয়ার নজির প্রমুখ ।

একইদিন সকালে অপর একটি অনুষ্ঠানে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান, সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, স্বাস্ব্য কর্মকর্তা রহমত উল্লা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রহমত উল্লাহ জানান, হাম-রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ যা একজন আক্রান্ত ব্যক্তি হতে হাঁচি, কাশির মাধ্যমে অন্যান্য সুস্থ্য মানুষকে সংক্রমিত করে। এছাড়া গর্ভবতী নারী গর্ভের প্রথম তিন মাস রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে শতকরা ৯০% ভাগ ক্ষেত্রে গর্ভের শিশু আক্রান্ত হয়ে মিস ক্যারেজ, মৃত সন্তান প্রসব অথবা জন্মগত বিভিন্ন জটিলতা নিয়ে শিশু জন্ম গ্রহণ করে। বর্তমানে সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।  হাম রুবেলা থেকে রক্ষা পেতে জনসচেতনতার পাশাপাশি শিশুকে টিকা দেওয়া একান্ত প্রয়োজন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর