রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৪ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম বাজার ঈদগা মাঠে এ মেলা আয়োজন করা হয়েছে।

তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিনের সভাপতিত্বে বৈশাখী মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন।

‘নেশা মুক্ত সমাজ চাই’ এই ¯স্লোগানকে সামনে রেখে মেলাটি আয়োজন করা হয়।

মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার। মেলার সার্বিক তত্ত¡বধানে রয়েছেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা।

প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করে মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলায় আগত নারী-পুরুষ, যুবক-যুবতী ও শিশুদের সাথে তিনি কথা বলেন এবং তাদের সাথে ছবি তুলেন।

সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, নতুন বছরের আগমনে জীর্ণতা মুছে যাক। চারিদিকে ছড়িয়ে পড়ুক নতুনের জয়গান। বাঙালির এই প্রাণের উৎসবে আমরা মেতে উঠতে চাই আপনাদের সঙ্গ আর ভালোবাসায়। নেশা মুক্ত সমাজ গড়তে চাই। নেশা থেকে যুব সমাজ কে দূরে থাকতে হবে। সুস্থ ও সুন্দর সমাজ গড়াই আমাদের অঙ্গীকার। এরই জন্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরোধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের খেলাধুলা আর সাংস্কৃতিক দিকে ধাবিত হতে হবে। মনের আনন্দঘন পরিবেশ সৃষ্টি করতে হবে এবং আনন্দ উল্লাসে বৈশাখী মেলায় মিলিত হতে হবে।

মেলার আয়োজক কমিটির আহ্বায়ক গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখ উপলক্ষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা নতুন বছর কে স্বাগত জানানোর মধ্যে দিয়ে অতীত এর সকল কালিমা দুর করে সমাজ থেকে নেশার কালো থাবা দুর করতে বিভিন্ন সময়ে খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্হানে আনন্দ ঘন পরিবেশ তৈরি করতে হবে।

এ সময় তিনি বৈশাখী মেলার আয়োজক কমিটির পক্ষ থেকে মেলার সফলতা কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর