শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

ফটিকছড়িতে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন, সিঁদুর খেলা ও গীতাপাঠ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৩ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দীন : চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডের উত্তর ধুরুং মা মাগদেশ্বরী মন্দির (দেবখোলা) প্রাঙ্গণে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন, সিঁদুর খেলা ও গীতাপাঠ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধন দে, সভাপতি, মন্দির পরিচালনা কমিটি। বিশেষ দানবীর ও শিক্ষানুরাগী হিসেবে উপস্থিত ছিলেন পুলিন চন্দ্র দে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া আদর্শ একাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র সদস্য পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী কে. এম. আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি সদস্য জনাব আজম মুন্সী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকুল চন্দ্র দে, এসআই, বাংলাদেশ পুলিশ। এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া আদর্শ একাডেমির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও ফটিকছড়ি পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ।

গীতাপাঠ পরিবেশন করেন রাঙ্গামাটিয়ার কুমারপাড়া এলাকার সঞ্জয় দাশ।

এছাড়াও ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র সদস্য কে এম আজম মন্দিরের জন্য মন্দির কমিটির নেতৃবৃন্দদের হাতে নগদ অর্থ প্রদান করেন।

১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় ভক্তবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর