শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে কভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪ কালিগঞ্জে শ্বশুর ও বউয়ের বেধড়ক মারধরে হাসপাতালে শয্যাশায়ী জামাতা এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন মাছের প্রজনন রক্ষায় সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা

সাতক্ষীরায় চিংড়ী পান্তা দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪৫ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি:  সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের আহছানিয়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে আজ পহেলা বৈশাখ সকাল থেকে শুরু হয় চিংড়ী, কাচা মরিচ, কাচা পেয়াজ ও ভর্তার সাথে পান্তা খাওয়ার আমেজ।

ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরীর অফিসার, শিক্ষক, সাংবাদিক সহ সাধারণ মানুষও ভীড় জমায়ে চিংড়ী পান্তা খাওয়ার জন্য, সাতক্ষীরা চিংড়ীর জন্য বিখ্যাত, এটা যুগ যুগ ধরে সবাই জানে, সেই হিসেবে এখানে ইলিশের চাইতে চিংড়ীর চাহিদা ঐতিহ্য বেশি স্মরনীয়। চিংড়ী পান্তার পাশাপাশি বিভিন্ন খেলাধুলার মাধ্যমে উদযাপিত হলো আজকের বৈশাখী উৎসব।

লম্বা দৌড়, লাফ, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাজ সহ আবৃত্তি ও গানের প্রতিযোগীতার মাধ্যমে আজকের নববর্ষ উদযাপন ছিলো সবার ভেতর আনন্দ মুখর। উক্ত নববর্ষ উদযাপন সার্বিক উপস্থাপনা ও সহযোগীতায় ছিলেন-সাংবাদি আবুল কালাম বিন আকবর,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস এম টিভি বাংলার সাধারণ সম্পাদক, এস এম শফি ও শিল্পী ও সাংবাদিক এস এম মঈন, সাংবাদিক মামুন বিল্লাহ, রফিকুল ইসলাম সহ উক্ত অনুষ্ঠান আয়োজক কমিটির অসংখ্য দায়িত্বশীল।

সবার মুখে একটাই কথা বাংলার আকাশে বাতাসে যেনো সত্যিই উৎসব ছিলো আজ আনন্দ মুখর, আর অন্য বছরের তুলনায় এবারের আয়োজন ছিলো সত্যিই অতুলনীয়। কবির ভাষায় গাইতে মন চায়— একতারাটা ধরলে হাতে গাইতে যে মন চায় আয়রে সবাই বাঙালীরা পান্তা ইলিশ খাই !!

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর