রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

টঙ্গীতে ‘আস্থা’র উদ্যোগে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নববর্ষ বরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ ভিজিটর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: ​গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের রূপবানের মাঠ এলাকায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষ।

‘আস্থা সামাজিক ও ক্রীড়া সংগঠন’-এর উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এক বিশাল আনন্দ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনের মূল স্লোগান ছিল— “সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ হোক নববর্ষের অঙ্গীকার”।

​সকালে সংগঠনটির কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। র‍্যালিতে এলাকার ছাত্র-জনতা, তরুণ-প্রবীণ এবং স্থানীয় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অংশগ্রহণকারীরা সামাজিক সচেতনতা ও মাদকমুক্ত সমাজ গঠনের বিভিন্ন ফেস্টুন ও ব্যানার বহন করেন।

​র‍্যালি শেষে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামস শাহীন। সভায় বিশেষ অতিথি ও সংহতি প্রকাশকারী হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা সাংবাদিক সংগঠক লেখক কালিমুল্লাহ ইকবাল, বারেক হোসেন এবং নিজাম মাষ্টার।

​এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য মেহেদি হাসান সুমন, শাহাদাতুল আরিফ মিথুন, কবির হোসেন, শাহীন আলম, সালমান তুহিন, ভাবলু, কাদির, ইকবাল, সাজিদ, প্রবিন, রহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​পথসভায় বক্তারা সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অভিভাবকদের সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে বলেন,  ​আপনার সন্তানের জন্য মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করুন। ​সন্তান কাদের সাথে মিশছে, তাদের বন্ধুদের সম্পর্কে সচেতন হোন। সামাজিক ঐক্যবদ্ধতাই পারে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে।

​সভাপতির বক্তব্যে শামস শাহীন বলেন, “সামাজিক সচেতনতাই সমাজ কল্যাণের পূর্ব শর্ত। নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়া। এলাকার জনসাধারণকে সচেতন করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

​অনুষ্ঠানটি এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং এলাকাবাসী সংগঠনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর