বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতবর্ষের আদি অন্ত ও অখন্ড ভারতের দ্বিবাস্বপ্ন ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে ফটিকছড়ির যুবকের রহস্যজনক মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের আবুধাবিতে হিজরি ১৪৪৮ নববর্ষকে স্বাগত জানিয়ে নাতে মোস্তফা মাহফিল চট্রগ্ৰাম ফটিকছড়ি হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শুভেচ্ছা বার্তা

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯১ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কালের পরিক্রমায় বছর ঘুরে আসে নববর্ষ। জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে শুভ্র, সুন্দর আর কল্যাণময়তার প্রত্যাশায় উদিত হয় নতুন বছরের নতুন সূর্য। নতুন আশা ও স্বপ্নে উদ্দীপ্ত হয় সকলে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পক্ষ থেকে কালীগঞ্জ বাসীকে জানাচ্ছি নতুন বাংলা বছরের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।

পহেলা বৈশাখ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। দিনটি সবাইকে প্রবলভাবে আপ্লুত করে এবং পুরাতনকে পেছনে ফেলে সামনে চলার অফুরন্ত প্রেরণা যোগায়। পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, রীতি-নীতি, প্রথা, আচার-অনুষ্ঠান ও সংস্কৃতির ধারক-বাহক। বিভিন্ন আনন্দ আয়োজনের মধ্য দিয়ে এ দিনে গোটা দেশটা যেন উৎসবমুখর হয়ে ওঠে ।

নববর্ষের এ শুভক্ষণে পুরনো বছরের সব জঞ্জাল ধুয়ে মুছে যাক। আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ নববর্ষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর