সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শুভেচ্ছা বার্তা দক্ষিণ ফটিকছড়ি বক্তপুর এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার পাটকেলঘাটায় এতিম অসহায়দের মাঝে ১০০ ছাগল বিতরণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল পহেলা বৈশাখে নাশকতার শঙ্কা নেই, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‌্যাব : মহাপরিচালক ফটিকছড়িতে ইউএনও’র সঙ্গে সুন্দরপুর ইউনিয়নের নেতৃবৃন্দের মতবিনিময় সভা দলীয় বিবেচনায় কাউকে কৃষি কার্ড দেওয়া হবে না : কৃষিমন্ত্রী সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী

দক্ষিণ ফটিকছড়ি বক্তপুর এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম জদ্দীন: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বখতপুর ইউনিয়নের চারাবটতল এলাকায় সোমবার (১৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশ থেকে প্রায় ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির পরনে একটি লুঙ্গি ছিল, তবে শরীরে কোনো জামা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি, নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর