রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

ফটিকছড়িতে ইউএনও’র সঙ্গে সুন্দরপুর ইউনিয়নের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৬ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দিন :  চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম-এর সঙ্গে সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সভার আলোচনায় সুন্দরপুর ইউনিয়ন-এর সার্বিক উন্নয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন এবং চলমান শিক্ষাকার্যক্রমকে আরও গতিশীল করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত সকলে গঠনমূলক মতামত প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক তিনবারের আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ছালাহ উদ্দীন। সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আগামীর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হোসেন, সুন্দরপুর ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি বজলুর রহমান, সমাজসেবক গিয়াস উদ্দিন এবং জাতীয় যুব শক্তি এনসিপি চট্টগ্রাম উত্তর জেলার সংগঠক এইচ এম ইমরান বিন রশিদ-সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভার অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত আলোচনা ও উদ্যোগ সুন্দরপুর ইউনিয়নের টেকসই উন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর