শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিডিএ চেয়ারম্যান পদে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের নাম আলোচনায় প্রবাসে পাড়ি দেয়ার ৬ দিনের মাথায় ফটিকছড়ির তরুণ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হাদি হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ গণমাধ্যমের সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী জুলাই সনদে নোট অব ডিসেন্ট নিয়ে বিএনপি খোঁড়া যুক্তি দিচ্ছে: বদিউল আলম মজুমদার কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধে প্রশাসনের তৎপরতা কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

প্রবাসে পাড়ি দেয়ার ৬ দিনের মাথায় ফটিকছড়ির তরুণ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৩ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দিন: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এক তরুণ প্রবাসীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফেরার মাত্র ৬ দিনের মাথায় স্ট্রোকজনিত কারণে মারা গেছেন মোহাম্মদ এহসান উল্লাহ (৩৫)।

তিনি ফটিকছড়ি পৌরসভার অন্তর্গত রাঙ্গামাটিয়া এলাকার কমর আলী তালুকদার বাড়ির আবদুল শুক্কুরের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি দেশে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পুনরায় কর্মস্থলে দুবাইয়ে ফিরে যান এহসান। গত ৩ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সহকর্মী শাহীন জানান, এহসান দুবাইয়ের আবির মার্কেটে কর্মরত একজন সহজ-সরল ও ভদ্র স্বভাবের তরুণ ব্যবসায়ী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।

বর্তমানে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর