শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভা গাজীপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে কালীগঞ্জ থানার এসআই (উপ-পুলিশ পরিদর্শক) কামরুল ইসলাম গাজীপুরের শ্রেষ্ঠ এসআই (উপ-পুলিশ পরিদর্শক) হিসেবে নির্বাচিত।

জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দিন এর সভাপতিত্বে পুলিশ লাইন্স অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা-অসুবিধা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি সভায় অফিসার ও ফোর্সের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যত্ন ও নিষ্ঠার সাথে সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় মার্চ মাসে ভালো কাজ করার স্বীকৃতিস্বরূপ কালীগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম গাজীপুর জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন। পরে অনুষ্ঠানের সভাপতি জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এসআই কামরুল ইসলাম এর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় অন্যান্যের মাঝে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিপি রানী সিনহা সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জ, বিভিন্ন পদ মর্যাদার অফিসার ও ফোর্সসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর