রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার ফটিকছড়ির ভূজপুরে ব্রিক ফিল্ডের গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু কাপাসিয়ায় ৫৪ বছরের দখলে থাকা জমি আদালতের রায়ে উদ্ধার কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির ব্যতিক্রমী উদ্যোগ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে নেতৃবৃন্দ গাজীপুরে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২৮ হাজার শিশু হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা ফটিকছড়িতে চুরির অভিযোগে সালিশে ডেকে গণপিটুনি, নিহত ১ সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে প্রবাসীদের উদ্যোগে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্ৰী বিতরণ। ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে প্রবাসীদের উদ্যোগে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্ৰী বিতরণ।

  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫৮ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দিন : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১০নং সুন্দরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে সুন্দরপুর প্রবাসী পরিচালনা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রবাসীদের মিলনমেলা ও আন্তরিক সম্প্রীতির এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম দুলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন। এছাড়াও প্রবাসী ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত, রিয়াদ উদ্দিন এবং ব্যাংকার জিয়া উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হোসেন, প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ ফরিদ, আলাউদ্দিন চৌধুরী, আব্দুল মজিদ, আতিকুজ্জামান চৌধুরী, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ গিয়াস উদ্দিন, হাজী মোহাম্মদ বাদশা মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, সুন্দরপুর প্রবাসী পরিচালনা পরিষদের এই মহৎ উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে হতদরিদ্র শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার প্রকাশ দেখা যায়।

শেষে আয়োজকরা জানান, সুন্দরপুর প্রবাসী পরিচালনা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতেও এলাকার অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর