রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার ফটিকছড়ির ভূজপুরে ব্রিক ফিল্ডের গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু কাপাসিয়ায় ৫৪ বছরের দখলে থাকা জমি আদালতের রায়ে উদ্ধার কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির ব্যতিক্রমী উদ্যোগ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে নেতৃবৃন্দ গাজীপুরে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২৮ হাজার শিশু হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা ফটিকছড়িতে চুরির অভিযোগে সালিশে ডেকে গণপিটুনি, নিহত ১ সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে প্রবাসীদের উদ্যোগে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্ৰী বিতরণ। ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

ফটিকছড়িতে চুরির অভিযোগে সালিশে ডেকে গণপিটুনি, নিহত ১

  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭৪ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দিন : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার অন্তর্গত ২ নং দাঁতমারা ইউনিয়নের খন্দকার পাড়া এলাকায় চুরির অভিযোগে সালিশি বৈঠকে ডেকে নিয়ে নুরুল আফসার নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয় ও একাধিক সূত্রে জানা যায়, নুরুল আফসারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অটোরিকশার ব্যাটারিসহ বিভিন্ন স্থানে চুরির অভিযোগ ছিল। এর আগেও কয়েকবার তাকে হাতেনাতে আটক করা হয়েছিল বলে দাবি এলাকাবাসীর। সর্বশেষ একই ধরনের অভিযোগের প্রেক্ষিতে তাকে সালিশি বৈঠকে ডেকে আনা হয়।

বৈঠকে উপস্থিত উত্তেজিত জনতা একপর্যায়ে তাকে মারধর শুরু করে। এতে গুরুতর আহত হন নুরুল আফসার। পরে তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
বর্তমানে তার মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সেখান থেকে ফটিকছড়ি থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল বলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর