সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিংড়ায় অবৈধভাবে ১১ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা গাজীপুরে রেলক্রসিং দখলমুক্ত করতে  অভিযানে নেতৃত্ব দিলেন জিসিসি প্রশাসক শওকত সরকার এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার কালিগঞ্জে মৎস্য ঘেরে মটরের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের ব্যবসায়ীর মৃত্যু এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম কালিগঞ্জে অস্ত্র-ইয়াবাসহ ডাকাত সরদার ইয়ার আলী ও তার ১সহযোগী গ্রেপ্তার ইরানে স্থল অভিযানের প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মার্কিন সেনা আইভিএম গবেষণায় বাংলাদেশি চিকিৎসকের সাফল্য আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে ৬২ তম বার্ষিক ৩দিন ব্যাপী ওরছ শরীফ

সিংড়ায় অবৈধভাবে ১১ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৬ ভিজিটর

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও অভিযুক্ত তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধ করেন।
সোমবার (৩০ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার শেরকোল বাজারে অবস্থিত মেসার্স আশা ট্রেডার্সে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলতাফ শেখকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চলমান জ্বালানি তেল সংকটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জ্বালানির পরিমাণ ১১ হাজার লিটারেরও বেশি।
অভিযানের সময় বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় আলতাফ শেখকে জরিমানা করা হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা পরিশোধ করেন।
এছাড়া মজুদকৃত জ্বালানি তেল আগামী ৭ দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। বিক্রয় কার্যক্রম তদারকির জন্য প্রশাসনের পক্ষ থেকে একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর