রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ‘From Research Idea to Q1 Journal Publication’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অধিকার আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ : জামায়াত আমীর জ্বালানি সংকটে দুর্ভোগের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ কাপাসিয়ায় ৩০০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এখনো উদ্ধার হয়নি ২ হাজার ৩৮ নিখোঁজ শিশু বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যেই সংসদে এসআরবি বিল উত্থাপন মধ্যপ্রাচ্যে শ্রমিকের চাহিদা বাড়বে: মন্ত্রী রাষ্ট্রপতির সাথে বিজিএমইএ পরিচালনা পর্ষদের প্রতিনিধিদলের সাক্ষাৎ কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

দশ দিগন্ত সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র, গাজীপুর এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১১৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার:  দশ দিগন্ত সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র, গাজীপুর এর উদ্যোগে সিটি কলেজ মিলনায়তনে গাজীপুরে প্রয়াত কবি সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের স্মৃতি চারণ, তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট গবেষক, সংস্কৃতিক ব্যক্তিত্ব, দশ দিগন্ত সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মো.মাজহারুল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – আবহমান কালের বাহকরুপে খ্যাত সংস্কৃতিসেবিরাই নিঃসার্থভাবে সভ্যতা টিকিয়ে রেখেছে।তারাই জাতির পথনির্দেশক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি মোশারফ হোসেন কায়েস, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, অধ্যাপক মনিরুজ্জামান, প্রিন্সিপাল নাসির উদ্দিন ভুইঁয়া, সারোয়ার আহাম্মদ প্রমূখ ।

বোরহান উদ্দিন অরণ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গাজীপুর মিউজিক এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা গ্যাজেট নিউজ পোর্টাল এর নির্বা্হী সম্পাদক কবি গোলাম মোস্তাফা খান। অনুষ্ঠানে গাজীপুরের সর্বস্তরের কবি, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন।

পরিশেষে গাজীপুরের প্রয়াত কবি, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবী – নূরুল ইসলাম ভাওয়াল রত্ন, মতিউর রহমান গাজীপুরী, ড.ফরিদ আহমদ, ওয়াহেদ আলী গায়েন, মোঃ রুহুল আমীন, মোঃ আকরাম হোসেন সরকার, আহমেদ রুবেল, সামছুল হক মেহেদী, মোবারক হোসেন, কবি আসাদ বিন হাফিজ, কবি রজব আলী মাষ্টার, কবি আরেফিন শামসুল হক, কবি রহমান মুজিব, রউফ তালুকদার, আরজু আজহার, গরীবুল্লাহ গায়েন প্রমূখ স্মরণে দোয়া ও মোনাজাত করে ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর