সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সুকুমার স্বর্ণকারের মেয়ে পিংকী স্বর্ণকার তার হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেন। তার বর্তমান নাম আয়শা ইসলাম পিংকী।
পিংকী বলেন, সে ছোট বেলা থেকে মুসলমান ধর্মের মানুষের সাথে উঠা বসা ছিলো, যে কারণে সে মুসলিমদের সব কিছু জানার সুযোগ পেয়েছে, আর কুরআন হাদীসেরও কিছু সে পড়েছে এবং তার কাছে মুসলিম ধর্মটাই শ্রেষ্ঠ বলে মনে হয়েছে| আর সে জন্য সবাইকে জানিয়ে তিনি হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করে সত্য ধর্ম মুসলিম ধর্ম গ্রহণ করেন।


তিনি আরও বলেন যে, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি বাংলাদেশের আইনে একজন প্রাপ্ত বয়স্ক। তাই আমার সিদ্ধান্ত আমি নিতে পারি। আমি স্ব- ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি এখন থেকে মুসলামান।।