সাতক্ষীরা প্রতিনিধি: আজ শুক্রবার সকল মুসলিম প্রাণ জনগণ মসজিদে নামাজের জন্য যায় এবং জুমআর নামাজ কেবল শেষ সবাই সুন্নাত আদায়ে ব্যস্ত ঠিক সেই সময় মসজিদ সহ কিছুক্ষণ কেপে উঠলো সবাই। ঠিক ওই সময় বৃদ্ধ ও শিশুরা বেশি ভয়ে কেউ কেঁদে ফেলে। ওদিকে বাসা বাড়ির ভিতরে যারা অবস্থান করছে তাদের মধ্যেও ভয়ে প্রকম্পিত সবাই। ভুমিকম্পটা বাংলাদেশের ঠিক দক্ষিণাঞ্চল ঘিরে, কালীগঞ্জ ও আশাশুনি উপজেলায় বেশি কম্পিত হয় বলে জানা যায়।
সবাই বলছে এমন ভুমিকম্প সাতক্ষীরা আগে কখনো হয়েছে কিনা কেউ বলতে পারেনা। তবে উক্ত এলাকায় বহুতল দুর্বল বিল্ডিং না থাকায় তেমন কোনো ক্ষয় ক্ষতির আশংখার খবর এখনো পাওয়া যায়নি।
রিপোর্টে জানা যায়, যে কোন সময় আবারো এমন অথবা এর চেয়ে প্রকট ভুমিকম্প দেখা দিতে পারে, এ জন্য সবাইকে সচেতন থাকার জন্য আহবান করা যাচ্ছে।।