সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে সনাস অর্কেস্ট্রার আইডল পূণর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে সনাস অর্কেস্ট্রার আইডল পূণর্মিলনী অনুষ্ঠিত  হয়েছে। এই প্রতিষ্ঠানে ২০০৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বৎসর একজন করে শ্রেষ্ঠ শিক্ষার্থী কে সনাস আইডল করা হয় এবং গত শনিবার ১ম বারের মত সকল আইডলের পূর্নমিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।

এ পর্যন্ত মোট ১৯ জন সনাস আইডল হয়েছে । আইডলদের মধ্যে তানিয়া ও কিশোর মৃত্যু বরণ করে। অনুষ্ঠানে তাদের আত্বার মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। একজন আইডল তৌকি উচ্চ শিক্ষায় লন্ডন অবস্থান করছে এবং আন্তর্যাতিক মিউজিক অঙ্গনে সফলতার সাথে কাজ করছে। তাদের পক্ষ থেকে তাদের অভিভাবকরা ক্রেস্ট গ্রহণ করেন। বাকীরা সনাস অর্কেষ্টার প্রতিষ্ঠাতা পরিচালক ওস্তাদ স্বপন গোস্বামীর কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন। আইডল ছাড়াও আইডল সমমানের অন্যান্য কৃতি শিক্ষার্থীদের ও ক্রেস্ট প্রদান করেন।

কবি মোস্তাফার সঞ্জালনায় অনুষ্ঠানে আলোচনা করেন সুনজর পত্রিকার প্রকাশক ও সম্পাদক হুমায়ূন কবির ও এড. সিদ্দিকুর রহমান।

উপস্থিত সনাস আইডল ও কৃতি শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক স্বপন গোস্বামীর অবর্তমানেও সনাস অর্কেষ্ট্রার কার্যক্রম চালিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে সঙ্গীতানুষ্ঠান ও প্রাণবন্ত ডিনার অনুষ্ঠানের মধ্য দিয়ে আইডল মিলনমেলা ২০২৬ সমাপ্ত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর