সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাদিবস উদযাপন

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২২০ ভিজিটর

স্টাফ রিপোর্টার: বিডিআরএমজিপি (বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস্) এফএনএফ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাদিবস ২৯ নভেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা সেক্টর-১১ এর রাইস অ্যান্ড নুডলস রেস্টুরেন্টে অনাড়ম্বর আয়োজনে উদযাপন করা হয়েছে। শীতের শুরুতেই ছোট এই আয়োজনে সদস্যরা এক উষ্ণ মিলনমেলায় একত্রিত হন।

উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সজিবুল ইসলাম, হেড অফ অপারেশন্স মো. রাজিবুল ইসলাম, জেনারেল সেক্রেটারি সোহেল রানা সবুজ, প্রেসিডেন্ট (২০২৫–২৬) মোজাদ্দেদুল ইসলাম লাবিব সজিব, লাইফ টাইম মেম্বার আব্দুল্লাহ আল মামুন, উপদেষ্টা নাসির মাহমুদ পারভেজ, প্রতিষ্ঠাকালীন সদস্য জান্নাতুল ফেরদৌস জুই, সাদ্দাম হোসেন জনি, রাহেলা লতা, সালমা আক্তার মেঘলা, জাহিদ হোসেন, সৈয়দ ইরফান, মুন্না সিরাজী এবং নতুন সদস্য রেজওয়ানা শশি ও সাদিয়া আফরোজ।

কেক কাটা ও নৈশভোজের পর আলোচনায় উঠে আসে গত পাঁচ বছরের বিভিন্ন কার্যক্রম। প্রফেশনাল নেটওয়ার্কিং, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, ওয়েলফেয়ার উদ্যোগ, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং পরিবেশগত স্থায়িত্ব—এসব ক্ষেত্রের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সদস্যরা মতবিনিময় করেন।

অনুষ্ঠানের শেষদিকে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য ‘৫ম গেটটুগেদার ২০২৫’ আয়োজনের সফলতা কামনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর