শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে উদ্গ্রীব তুরস্ক: আমির খসরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০৮ ভিজিটর
ঢাকা সফররত তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন/ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে তুরস্ক উদ্গ্রীব বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৬ অক্টোবর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকা সফররত তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচির বৈঠক শেষে খসরু এ তথ্য জানান।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি হয়। এতে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য খসরু, সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে খসরু বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জিয়াউর রহমানের সময় থেকে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করার জন্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে ব্যবসা-বিনিয়োগ বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। তুরস্ক বিনিয়োগ বাড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে। এজন্য তুর্কি-বাংলাদেশ চেম্বারকে আরও শক্তিশালী করার বিষয়ে কথা হয়েছে।

মুসলিম দেশগুলো নিয়ে গঠিত ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) আগামী দিনে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এ নেতা।

খসরু এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। সবার মতো তুরস্কও নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে উদ্গ্রীব।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশে যৌথ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার জন্য তুরস্ক বাংলাদেশ সরকারকে প্রস্তাব দিয়েছে। সেই বিষয়ে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে, সেটা আমাদের পক্ষ থেকে বলেছি।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর