সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাউবির বিএ এবং বিএসএস প্রোগ্রামের সমন্বয়কারীদের সাথে মতবিনিময় সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আসন্ন বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে।

বাউবি বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান, ছবিযুক্ত প্রবেশপত্র ও স্বতন্ত্র হাজিরা শীট সংশ্লিষ্ট স্টাডি সেন্টার থেকে প্রিন্টের বিষয়ে ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বিএ এবং বিএসএস প্রোগ্রামের অধ্যক্ষ/সমন্বয়কারীগণের সাথে বাউবি কর্মকর্তাদের এক মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয়।  উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ওয়াহিদুজ্জামান আহমেদ (কনক)।

এবার পরীক্ষার্থীদের ছবিযুক্ত প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। শিক্ষার্থীকে osapsnew.bou.ac.bd-তে প্রবেশ করে User ID এবং Password দিয়ে Login করে Admit Card Download  করে প্রিন্ট করতে হবে। সেই সাথে বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ এর প্রত্যেক ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে সাদা কালো ছবিযুক্ত স্বতন্ত্র হাজিরাশীট প্রিন্ট করতে হবে।

সভায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাগণ, আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ আয়নুল হক (পাবনা), যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ গোলাম কিবরিয়া (চাঁপাইনবাবগঞ্জ), উপ-আঞ্চলিক পরিচালক শাহ্ মুহা: আব্দুল মালেক (নওগাঁ) ও উপ-আঞ্চলিক পরিচালক তানিয়া তালুকদার (নাটোর) এবং বিএ/বিএসএস প্রোগ্রামের অধ্যক্ষ/সমন্বয়কারীগণ উপস্থিত ছিলেন।
আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক ও সংশ্লিষ্ট প্রোগ্রাম অফিসার মোহা: শামসুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালন করেন। সেই সাথে বিএ এবং বিএসএস প্রোগ্রাম ২০২৬ ভর্তি সম্পর্কে উক্ত প্রোগ্রাম অফিসার রাজশাহী জেলার সকল স্টাডি সেন্টারের সমন্বয়কারীদের শিক্ষার্থী বৃদ্ধির জন্য অনুরোধ করেন। রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ওয়াহিদুজ্জামান আহমেদ (কনক) প্রমোশনাল কার্যক্রমের অংশ হিসাবে কাঠের উপর খোদাই করা চাবির রিং উপস্থিত সমন্বয়কারী/টিউটরদের নিকট বিতরণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর