সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন ডে-২০২৫ উদযাপন

  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৩০ ভিজিটর

স্টাফ রিপোর্টার : আনন্দ, আবেগ ও ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে আজ ৩০ এপ্রিল, (বুধবার) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উদযাপিত হলো “গ্র্যাজুয়েশন ডে ২০২৫”। গাকৃবির উইন্টার ২০২৩ টার্মের বিএস (কৃষি) প্রোগ্রামের ১৬তম ব্যাচ, বিএস (ফিশারিজ) এর ১২তম ব্যাচ, বিএস (কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন) এর ৮ম ব্যাচ এবং ডিভিএম প্রোগ্রামের ৯ম ব্যাচসহ ৪টি অনুষদের মোট ৩১৩ জন ডিগ্রিপ্রাপ্ত গ্র্যাজুয়েটগণ ছিলেন আজকের গ্র্যাজুয়েশন দিবসের মধ্যমণি। দিনটি ছিল ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি এবং নতুন দিগন্তে পথচলা শুরুর এক মহিমান্বিত ক্ষণ। বিশ্ববিদ্যালয়ের সবুজ-শ্যামল প্রাঙ্গণে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন চত্বরে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের নিকট শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি এ শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে। পরে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে গ্র্যাজুয়েশন দিবসের উপর একটি তাৎপর্যপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সভাপতি হিসেবে উপস্থিত থেকে সভাকে মহামান্বিত করেন। এ সময় গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, প্রভোস্ট ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা এর স্বাগত বক্তব্য প্রদানের মধ্য দিয়ে। এরপর চারটি অনুষদের ডিনবৃন্দ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্ব-স্ব অংশের ফলাফল উপাচার্যের সমীপে উপস্থাপন করেন। পরে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন বক্তব্যে উঠে আসে তাদের চার বছরের স্মৃতি, শিক্ষকদের অবদান এবং বিশ্ববিদ্যালয় জীবনের মূল্যবান অভিজ্ঞতা। শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক বক্তব্যের পর তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন উপাচার্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপাচার্য অনুপ্রেরণামূলক সমাপনী বক্তব্য প্রদান করেন। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই গ্র্যাজুয়েশন ডে কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের শিক্ষার্থীদের জীবনের এক মহান অভিযাত্রার সূচনা। কৃষিভিত্তিক জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তারা দেশ ও জাতির উন্নয়নে নিজেদের সক্রিয়ভাবে নিয়োজিত করবে এই আমাদের প্রত্যাশা।’’ বক্তব্যে উপাচার্য আরো বলেন, ‘‘তোমরা বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছো, সুতরাং বিদ্যমান নানা চ্যালঞ্জ মোকাবেলা করে এখন দেশ গঠনেও নেতৃত্ব দিবে।’’ মানবিক নেতৃত্বের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের সুখী-সমৃদ্ধ জীবন কামনা করে সভাপতির বক্তব্য সমাপ্ত করেন উপাচার্য। অতিথিবৃন্দের সাথে গ্র্যাজুয়েটদের ফটোসেশনের মাধ্যমে জমকালো এ দিবসের সমাপ্তি ঘটে। এ দিকে গ্র্যাজুয়েশন ডে উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে ছিল সাজ-সজ্জা, ব্যানার-পোস্টার, ফটো কর্নার ও স্মৃতিচারণার বিভিন্ন আয়োজন। পুরো দিনটি ছিল এক আনন্দঘন মিলনমেলা, যেখানে শিক্ষার্থীদের চোখে ছিল আনন্দ-অশ্রু আর হৃদয়ে ছিল নতুন স্বপ্নের আলো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর