সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডুয়েটে নানা কর্মসূচিতে বর্ষবরণ

  • আপডেট টাইম : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৭৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। বাংলা নববর্ষ- ১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে সোমবার সকালে ‘নববর্ষের ঐকতান/ ফ্যাসিবাদের অবসান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য নববর্ষ আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ আনন্দ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসারসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এবং বিভিন্ন অফিস প্রধানবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

নববর্ষের আনন্দ শোভাযাত্রা শেষে  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং  উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। পরে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের সম্মুখে গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে চিত্র প্রদর্শনী হয়। এছাড়া ডুয়েট স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা নববর্ষ- ১৪৩২ উদ্যাপিত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর