সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাকৃবিসহ কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩০ ভিজিটর
স্টাফ রিপোর্টার : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) সহ কৃষি গুচ্ছভুক্ত ৯টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা একযোগে দেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষায় কৃষি প্রাধান্যের ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ৩,৮৬৩টি। এর বিপরীতে আবেদন করেছেন ৯৪,০৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে ২৫ জন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদে আসন রয়েছে ৪৩৫টি। গাকৃবি কেন্দ্রেই এবার অংশ নেবেন প্রায় ৮ হাজার পরীক্ষার্থী।
ভর্তি পরীক্ষা নিয়ে গাকৃবি ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এই ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উন্নয়নে আরও প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। গাকৃবি শুরু থেকেই শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তৎপর। তাই আমরা পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থী বাছাই করে তাদের আধুনিক কৃষি বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় দক্ষ করে তুলতে চাই।
তিনি আরও বলেন, “আমি সকল পরীক্ষার্থীকে অগ্রিম শুভকামনা জানাচ্ছি এবং সকলকে নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর