শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন মাছের প্রজনন রক্ষায় সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা ফটিকছড়িতে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন, সিঁদুর খেলা ও গীতাপাঠ অনুষ্ঠিত ফটিকছড়ির বিবিরহাটে যৌথ অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

বাউবি’র নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. দিল রওশন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৪৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপ-উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমদের মেয়ে। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো: খালেকুজ্জামান খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আদেশক্রমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ধারা ১৪ (১) অনুসারে অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনকে এ পদে নিয়োগ দেয়া হয়। তিনি আগামী চার বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা এবং বিধি অনুসারে পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
অধ্যাপক ড. দিলরওশন জিন্নাতআরা নাজনীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের একজন জ্যেষ্ঠ অধ্যাপক। তিনি দেশবিদেশে অসংখ্য গবেষণা প্রবন্ধ, জার্নাল সম্পাদনা ও আন্তর্জাতিক কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেছেন। স্থানীয় সরকার, জেন্ডার ইস্যু, রাজনীতি এবং শান্তি-সংঘর্ষ ইত্যাদি বিষয়ে তার গবেষণাকর্ম উন্নত বিশ্বে প্রশংসা কুঁড়িয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর